একটা ছেঁড়া ডায়রির পাতা
"একটা ছেঁড়া ডায়রির পাতা "
✒ অরুনিকা সাহু
মনটা ভালো লাগছিলো না। একেতো লকডাউন তার ওপর শাহিনার সাথে ঝগড়া হচ্ছে রোজই। বিশেষ কোনো কারণ নেই, তুচ্ছ কারণে রাগ করছে ,আর আমিও রাগ ভাঙ্গাচ্ছি না ।দোষ যদি ও আমারও আছে, বুঝি !! কিন্তু ,ওই মুহূর্তে যেন মাথা ঠিক থাকে না ।মনের বিরক্তি গুলো ওর সাথে ঝগড়া তেই বের করে দি ।
-"নাঃ !মাথাটা শান্ত করা দরকার।" ভাবছি আজ রাতে আর ওর সাথে কথা বলবো না ।রোজ আমি ই call করি ।আজ আর করলাম না, শাহীনাও করেনি ।কিছু পরে একটা text message এল, দেখলাম শাহিনার ই ...ফোনের screen এ লেখা উঠলো "এত কিসের রাগ দেখাচ্ছো নিজাম ,কি এমন ঝগড়া হয়েছে !"কিছু পরে আবার একটা এসএমএস ,"আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে কি স্ট্যাটাস দিব তা নিয়ে তোমার বলাটা কি একটুও দোষের নয়!?..." আরো কিছু লেখা ছিল, কিন্তু ভালো লাগছিলো না ।তাই ফোনটা switch off করে ছাদে পায়চারি করতে লাগলাম... এত সুন্দর ফুরফুরে হাওয়া মন ভালো হয়ে যাওয়ার ই কথা। প্রায় এক ঘন্টা পর ঘুম আসতে লাগলো রাত অনেক হয়েছে ,ভাবছি এবার নিচে গিয়ে ঘুমিয়ে পড়বো ..এমন সময় একটা কাগজ উড়ে এসে পায়ের কাছে পরল ,ডায়েরির পাতা বলেই মনে হল। তুলে নিয়ে দেখলাম একটা ছেঁড়া ডায়রির পাতা তাতে খোঁচা খোঁচা হাতের লেখায় কিছু লেখা আছে ,হাতের লেখাটা এতটাই বাজে খুব কষ্টে বুঝতে হচ্ছে এক একটা অক্ষর । কৌতূহলবশত পড়তে ইচ্ছা হলো কিন্তু ছাদে আলো ছিলনা আর ফোনের ব্যাটারিটা শেষ প্রায় তাই কাগজ টা হাতে নিয়ে নিচে চলে এলাম। ....
নিচে শোবার ঘরে এসে বিছানার পাশের ল্যাম্প টা জ্বালিয়ে নিয়ে দেখলাম, কাগজ টায় লেখা আছে...
...."আচ্ছা , কখন আর কিভাবে এত তিক্ততা এলো আমাদের সম্পর্কে ?!! ..কিছু বোঝার আগেই, কিছু জানার আগেই ,সব শেষ হয়ে গেল যেন। জানিস তো মানার চেষ্টা করছি ,কিন্তু মেনেও যেন ঠিক মানতে পারছি না! মানতে পারছি না যে ,যে স্বপ্নটা এখনো সম্পূর্ণ দেখা হলো না ,সেটা ভাঙলো কিভাবে !?মানতে পারছি না কাল ও যে ভালোবাসা ছিল স্বর্গের মত,আজ তা শেষ হলো কি করে? মানতে পারছি না !!কিছুতেই মানতে পারছি না! যদি সবশেষ ই তবে এমন করে কষ্টটা আমি পাচ্ছি কেন ?কেন বুকের ভিতরটা এমন করে মুচড়ে উঠছে ক্ষণে ক্ষণে !!?কিছু না বলতেও যে কথাগুলো বলা হয়ে যেত, যে কথাগুলো বোঝা হয়ে যেত , আজ শত সহস্র বাক্য বাণে ও কিছুই যে বুঝতে পারছি না! বোঝাতে পারছি না!!.."
একটা দীর্ঘনিঃশ্বাস পরল আমার। বুঝলাম যে লিখেছে সে নিশ্চয়ই love life নিয়ে খুব কষ্টে আছে, হয়তো break up হয়ে গেছে।
কাগজটা রেখে দিতে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো শেষে আরও একটা লাইন আছে,
....."কিন্তু আমি যে তোকে ছাড়া আর পারছিনা বাঁচ"... বুঝলাম শব্দ টা নিশ্চয়ই "বাঁচতে"হবে। ওই অংশটা ছেঁড়া।
খুব ঘুম পাচ্ছিল তাই আর বেশি চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম, কাগজটা কে টেবিলের উপর রেখে।
সকালবেলা কিসের একটা শব্দ শুনে ঘুম ভাঙলো। জানলা দিয়ে নিচে দেখতে পেলাম.. কারুর শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে। একটু পরে কাজের-মাসি এলে জানতে পারলাম, পাশের ফ্লাটের কোন এক তরুণী আত্মঘাতী হয়েছিল কাল রাতে। ....
হঠাৎ মনের ভেতর একটা কষ্টের অনুভূতি পেলাম, অজান্তেই হাতটা ফোনের দিকে চলে গেল। ফোনটা শাহিনাকে লাগালাম ,ও যে রাগ করে বসে আছে.........

আমি অনু(অরুনিকা সাহু), বর্ধমানে আমার বেড়ে ওঠা। পড়াশোনার জন্য কলকাতায় যাওয়া। টুকটাক লিখতে ভালোবাসি🙂
কোন মন্তব্য নেই