দূরহোক বিভেদ প্রাচীর


"দূরহোক বিভেদ_প্রাচীর"

✒ নিতাই মৃধা 

 শান্তিনিকেতনের খোলা মাঠের

বুকের পরে যারা তুলেছে প্রাচীর, 

মনোবেড়ি পরালে যেন 

ঠাকুর রবির পায়।

মনের মধ্যে উঠলো প্রাচীর 

বিশ্বভারতী জুড়ে,

আবার ফিরুক শান্তি, 

মুক্ত হোক বিভেদ, মুক্ত হোক

প্রাচীরের কাল।


দূর_হোক্ করোনার বেড়াজাল,

একে অন্যের থেকে বেড়েছে দূরত্ব,

সম্পর্কে ধরেছে ভাঙন, 

একে অন্যকে আজ আড়চোখে দেখে!

 ব্যবধান ঘুচে যাক,

আবার আসুক ফিরে মুখোশ বিহীন,

করোনা মুক্ত নতুন সকাল।


কারা_মানুষে মানুষে তুলছে প্রাচীর, 

আনছে ডেকে -বিভেদের বেড়াজাল!

দূরহোকঘুচে_যাক্ 

বিভেদের সেই কালো কাল।

আবার আসুক ফিরে সম্প্রীতি,

সুখ-শান্তির  নতুন সকাল!



কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.